হ্যালো trickbd সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা আজকে আমি আপনাদের সামনে ভিন্ন রকমের একটি রিভিউ নিয়ে হাজির হলো অনেকের কাছে হয়তোবা রিভিউটি ভালো নাও থাকতে পারে এক্ষেত্রে দয়া করে কোন প্রকার বাজে মন্তব্য করবেন না এবং পোস্টটি এড়িয়ে যাবেন আমি যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা হচ্ছে পুরনো দিনের কিছু বাংলা নাটক নিয়ে।
বর্তমান সময়ে আমাদের বাংলাদেশ টিভি চ্যানেলসহ অসংখ্য ইউটিউব চ্যানেলে নিয়মিত বাংলা নাটক আপলোড করা হচ্ছে যেখান থেকে আমরা অনেকেই হয়তোবা এই নাটকগুলোতে থাকি আমাদের বাংলাদেশের খুব কমই সিরিয়াল নাটক রয়েছে যারা নিয়মিত আপলোড করে থাকে তাদের পরবর্তী গুলি তার মধ্যে অন্যতম একটি নাটক ছিল ব্যাচেলার পয়েন্ট কিন্তু কিছুদিন আগে এই নাটকটি শেষ হয়েছে যার কারণে অনেকেই হয়তোবা এখন ভালো বাংলা নাটক খুঁজে পাচ্ছেন না দেখার জন্য।
আমি আজকে পুরনো দিনের কিছু নাটক সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব যে নাটকগুলি ২০০২ থেকে ২০১২ এর মধ্যে তৈরি করা হয়েছে এবং আমার কাছে এই নাটকগুলি বেশ ভালো লাগে যার কারণে আমি এই রিভিউটি ট্রিকবিডিতে শেয়ার করছি। তার আগে এই নাটকগুলো সম্পর্কে আপনাদেরকে কিছু ধারনা দিয়ে নেই আশা করি অনেকে হয়তোবা এই নাটকগুলি দেখতে আগ্রহী হবেন কেননা এখানে আপনি অনেকগুলি বিষয় সম্পর্কে জানতে পারবেন বিশেষ করে ছোট বড় সবারই শিক্ষনীয় বিষয়গুলি আপনার কাছে অত্যন্ত ভালো লাগবে আমার যা মনে হয়।
এই নাটকগুলি অনেকে হয়তোবা দেখেছেন সম্পূর্ণ নাটক দেখেননি অর্থাৎ আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর মধ্যে সবকিছু ক্লিপ দেখতে পাই যেগুলো বিনোদন বা হাসানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে এই ক্লিপ গুলি কিন্তু অনেক পুরনো নাটকগুলি থেকে সংরক্ষণ করা হয় এবং পরবর্তী সময় বিভিন্ন ধরনের ভিডিওতে ব্যবহার করা হয় বিশেষ করে যে সকল রোস্টিং ভিডিও আমরা ফেসবুক বা ইউটিউবে দেখতে পাই।
আমি যে নাটকগুলি আপনাদের সাথে শেয়ার করব এই নাটকগুলি বেশিরভাগ তৈরি করেছেন হুমায়ূন আহমেদ যিনি একজন নাট্যরচিতা সহ আরো বিভিন্ন কাজে জড়িত ছিলেন তার লেখা উপন্যাস কবিতা এবং বই বাংলাদেশের বর্তমান সময়ে এখনো অনেক বেশি জনপ্রিয় রয়েছে তিনি বর্তমান সময়ে আমাদের মাঝে আর বেঁচে নেই কিন্তু তার কিছু স্মৃতি রেখে গিয়েছে যেগুলো দেখে আপনি তার সম্বন্ধে ভালো কিছু ধারনা করতে পারবেন।
বর্তমান সময়ে যে নাটকগুলি আমরা দেখতে পাই এই নাটকগুলিতে বেশিরভাগ সময় অশ্লীল বিষয়ে তুলে ধরা হয়ে থাকে যার জন্য আমরা পরিবারের সামনে নাটকগুলি দেখতে পারি না বা শুধুমাত্র প্রেম ভালোবাসা নিয়ে নাটকগুলি তৈরি করা হয়ে যাবে কিন্তু আপনি যদি পুরনো দিনের নাটকগুলি দেখেন এক্ষেত্রে এখান থেকে অনেক শিক্ষনীয় বিষয় আপনি বুঝতে পারবেন এবং আপনার পরিবারের সামনে কিন্তু এই নাটক গুলো দেখতে পারবেন কোন প্রকার অশ্লীলতা এই নাটকগুলিতে উপস্থাপন করেনি।
অনেক কথাই বলে ফেললাম চলুন এখন কিছু নাটক আপনাদের সাথে শেয়ার করব যে নাটকগুলোর নাম আমি লিখে দিচ্ছি আপনি নাটকগুলো ইউটিউবে গিয়ে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন এবং সরাসরি ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন।
তারা তিন জন | হুমায়ুন আহমেদ।
এই বাংলা নাটকটির অনেক ক্লিপ আমরা বিভিন্ন ধরনের ভিডিওতে দেখেছি এবং নাটকটি অনেক আগে তৈরি করা হয়েছিল অনেকেই হয়তো বা জানেন না এবং অনেক সময় আমরা এই ক্লিপগুলো দেখে নাটক গুলি দেখার চেষ্টা করে থাকে কিন্তু নাম না জানাই আমরা এই নাটকগুলি খুঁজে পাই না এবং দেখতে পারিনা আমি নাটকগুলোর নাম আপনাদের সামনে শেয়ার করব আপনি ইউটিউবে গিয়ে সার্চ করলে কিন্তু এই নাটকগুলি পেয়ে যাবেন প্রথমেই।
এই নাটকের মধ্যে আপনি অনেকগুলো বিষয় জানতে পারবেন এবং বিনোদনের জন্য আপনি এই নাটকটি দেখতে পারেন এখানে বিশেষ অভিনয় করেছেন ফারুক আহমেদ, ডাক্তার ইজাজুল হক , সাধিন খর্শু, মূলত এই নাটকটি তৈরি করা হয়েছে তিন জন মানুষ বেকার যাদের কোন চাকরি নেই এবং ভাড়া বাসায় বসবাস করে তারা বিভিন্ন উপায়ে মানুষকে বোকা বানিয়ে টাকা উপার্জন করে।
তারা তাদের কৌশল বারবার পরিবর্তন করে কিন্তু প্রতিটি কৌশলে তারা ব্যর্থ হয় যার কারণে সেখান থেকে তারা কোন প্রকার উপার্জন করতে পারে না বরং সেখান থেকে উল্টো বিপদে পড়ে যায় আপনি যদি নাটক টি দেখেন আপনাকে এটি বলতে পারবো যে আপনার কাছে অবশ্যই এই নাটকটি ভালো লাগবে আমি সম্পূর্ণ নাটক দেখেছি এবং অবশ্যই এটি একটি মজার নাটক যদি আপনি একজন নাটক প্রেমী হয়ে থাকেন তাহলে এই নাটকটি দেখার জন্য আপনার কাছে অনুরোধ রইলো।
এই নাটকটির সম্পূর্ণ সময় ৪৮ মিনিট ইউটিউবে গিয়ে সার্চ করলে Tara tin Jon প্রথমেই নাটকটি পেয়ে যাবেন সেখান থেকে সম্পূর্ণ নাটক দেখে নিতে পারবেন।
চার দোকানে চার | হুমায়ুন আহমেদ।
এরপর আমাদের দ্বিতীয় যে নাটকটি রয়েছে সেই নাটকটির নাম হচ্ছে চার দোকানে চার নাটকটি মূলত চার ভাই মিলে বিবাহ সম্পর্ক নিয়ে তৈরি করা হয়েছে চার ভাই একসাথে এবং চার বোন একসাথে বিয়ে নিয়ে নাটকটি তৈরি করা হয়েছে।
যারা হাসির নাটক দেখতে পছন্দ করেন বা কমেডি নাটক দেখতে পছন্দ করেন তাদের জন্য এই নাটকটি আমি নিজে দেখেছি সম্পন্ন নাটক এখানে মূল চরিত্রে রয়েছেন উপরে থাকা নাটকের তিনজন ব্যক্তি এবং এছাড়াও আরো অনেকেই রয়েছেন নাটক দেখে এবং এই নাটকের স্ক্রিন ও পরিচালক হুমায়ুন আহমেদ তার নাটকগুলি অসাধারণ বলা যায়।
এই নাটকের মধ্যে আরও বিভিন্ন ধরনের হাঁসের বিষয়গুলি দেখতে পারবেন এবং আপনার পরিবারের সঙ্গে এই নাটকটি সম্পন্ন দেখতে পারবেন কোন প্রকার অশ্লীলতা এই নাটকের মধ্যে দেখানো হয়নি আমি সম্পূর্ণ নাটকটি দেখেছি আপনিও চাইলে দেখতে পারেন যদি আপনি একজন নাটক প্রেমি হয়ে থাকেন।
এই নাটকের সম্পূর্ণ সময় ৩৬ মিনিট এবং ইউটিউবে গিয়ে চার দোকানে চার লিখে সার্চ করলে সম্পূর্ণ নাটকটি পেয়ে যাবেন এবং সেখান থেকে দেখতে পারবেন আশা করি নাটকটি আপনার কাছে ভালো লাগবে।
উড়ে যায় বক পক্ষী | হুমায়ূন আহমেদ।
এরপর খবর জনপ্রিয় একটি নাটক যা হয়তোবা অনেক আগে মানুষ টাকা দিয়ে সিডির মধ্যে ক্রয় করা আনতো এবং পরবর্তী সময় বাসায় বসে এই নাটকগুলি দেখতো এই নাটকটি সিরিয়াল হিসেবে আগে দেওয়া হতো কিন্তু বর্তমান সময়ে আপনি একসঙ্গে ইউটিউবে এই নাটকটি দেখতে পারবেন অনেক বেশি সময় নিয়ে নাটকটি তৈরি করা হয়েছে।
এই নাটকটি খুবই জনপ্রিয় একটি নাটক এবং আমার কাছে বেশ ভালো লেগেছে আমি সম্পূর্ণ নাটকটি ইউটিউব থেকে দেখেছি এখান থেকে বলা যায় সবচেয়ে বেশি যার অভিনয়টি আমার কাছে ভালো লেগেছে সেই অভিনেতার নাম হচ্ছে ফারুক আহমেদ আপনি যদি এই নাটকটি দেখেন তাহলে অবশ্যই আপনাকে হাসতে হবে শুধুমাত্র ফারুক আহমেদের কান্ড-কর্ম দেখেই।
এছাড়াও এই নাটকটিতে অনেক শিক্ষনীয় বিষয়ে আপনি দেখতে পারবেন এবং পুরো পরিবার নিয়ে আপনি নাটকটি দেখতে পারবেন কোন প্রকার অশ্লীলতা এই নাটকগুলিতে খুঁজে পাবেন না বর্তমান সময়ে মানুষ কিন্তু এই নাটকগুলি সম্পর্কে জানে না অর্থাৎ যারা একদম ইয়াং জেনারেশন রয়েছে তারা কিন্তু এই নাটকগুলো খুবই কম দেখে যদি আপনি একজন নাটক প্রেমী হয়ে থাকেন তাহলে আপনাকে সাজেশন করব এই নাটকগুলি দেখতে পারেন।
এই নাটকটির পর্ব হিসেবে তৈরি করা হয়েছে কিন্তু আপনি ইউটিউবে গিয়ে সার্চ করলে সম্পূর্ণ নাটক একটি ভিডিওর মধ্যে দেখতে পারবেন আশা করি আপনার কাছে এই নাটকটি ভাল লাগবে এবং এই নাটকটি দেখার পর আপনার যে সকল ডায়লগ মুখস্ত হয়ে যাবে অর্থাৎ আমরা যেগুলো আগে দেখেছি বিভিন্ন ভিডিওর মধ্যে সেগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন
।
বৃক্ষমানব | হুমায়ূন আহমেদ।
এই নাটকটি অত্যন্ত আমার কাছে ভালো লেগেছে কেননা এখানে আপনি শিক্ষনীয় বিষয় অনেক জানতে পারবেন এবং বিনোদন বা হাসির জন্য এই নাটকটি একজন মানুষের জন্য উপযোগী।
অনেক জনপ্রিয় একটি নাটক এবং অনেক আগেই এই নাটকটি তৈরি করা হয়েছিল মূলত এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হল গাছ সম্পর্কে যদি আপনি নাটকটি দেখেন তাহলে বুঝতে পারবেন এবং এখানে ফারুক আহমেদের একটি জনপ্রিয় ডায়লগ রয়েছে অনেকে হয়তো বিভিন্ন ভিডিওতে এটি দেখেছেন।
জনপ্রিয় সেই ডায়লগ টি হলো “গাঞ্জা খেয়ে কুল পাই না লিখা পড়া করবো কখন” অনেক ভিডিওতে এই ডায়লগটি আমরা দেখেছি এবং অনেকে হয়তোবা এই নাটকটি খুজতেছেন দেখার জন্য তারা চাইলে সম্পূর্ণ নাটকটি দেখে নিতে পারবেন ইউটিউব থেকে। আরো বিভিন্ন ধরনের বিষয় নিয়ে নাটকটি তৈরি করা হয়েছে এবং এই নাটকটির পরিচালক হুমায়ূন আহমেদ যার প্রতিটি নাটক অনেক সুন্দর ভাবে তৈরি করা হয়েছে এবং এই নাটকটি আপনার সপরিবারে দেখতে পারবেন।
এই নাটক দেখার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করবেন “বৃক্ষমানব নাটক” লিখে তাহলে প্রথমেই সম্পূর্ণ নাটকটি পেয়ে যাবেন এবং এই নাটকের সম্পূর্ণ সময় হচ্ছে ৫০ মিনিট আশাকরি নাটক টি আপনার কাছে ভালো লাগবে। এছাড়াও নাটকের কোন জনপ্রিয় ডায়লগ যদি আপনার কাছে ভালো লাগে সে ডায়লগটি কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন
।
চোর | হুমায়ূন আহমেদ।
এরপর রয়েছে আরও একটি জনপ্রিয় নাটক যেখানে অভিনয় করেছেন ,ফারুক আহমেদ, ডাক্তার ইজাজুল হক, সহ অনেকেই। জনপ্রিয় একটি নাটক।
এখানে মোট দুই চোরের কাহিনী তুলে ধরা হয়েছে এবং তাদের পরিবারে অনেক অভাব অনটনের কারণে তারা মানুষের বাড়িতে চুরি করে বেড়ায় এবং এই নাটকটির শেষে অংশটুকু আপনার কাছে অন্য রকম লাগবে কেননা আমি সম্পূর্ণ নাটকটি দেখেছি এবং আমার কাছে আসলে নাটকটি অনেক ভালো লেগেছে। হুমায়ূন আহমেদের নাটক মানেই অন্যরকম যা হয়তোবা আর কেউ তৈরি করতে পারবে না।
এবং এই নাটকের অনেকগুলো সিন আমার কাছে খুবই ভালো লেগেছে যে সিন গুলি বিভিন্ন ধরনের ভিডিওতে আমরা দেখতে পাই। সম্পূর্ণ নাটকটি আপনি ইউটিউবে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন এবং সেখান থেকে নাটকটি দেখতে পারবেন।
আমাদের আর্টিকেলটি এ পর্যন্তই যদি আপনার কাছে আর্টিকেলটি অকাজের মনে হয়ে থাকে তাহলে দয়া করে ইগনোর করে যাবেন
এবং আপনি যদি এখান থেকে কোন নাটক দেখে থাকেন তাহলে অবশ্যই সেই নাটকটি কমেন্টে লিখে যাবেন এবং আপনার কাছে নাটকগুলি কেমন লেগেছে সেটিও কিন্তু লিখতে ভুলবেন না কমেন্ট বক্সে।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত ট্রিক বিডি ওয়েবসাইট ভিজিট করুন নতুন কিছু জানার জন্য নতুন কিছু শেখার জন্য ধন্যবাদ।
The post পুরনো দিনের জনপ্রিয় কিছু বাংলা নাটক রিভিউ দেখেনিন। নাটক গুলি আপনার কাছে ভালো লাগবে। appeared first on Trickbd.com.